উখিয়ায় মুক্তি’র উদ্যোগে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

0
9

ফারুক আহমদ, উখিয়া
উখিয়ায় উৎপাদক ক্রেতা  এবং অন্যান্য সংশ্লিষ্টদের নিয়ে  বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (   ২৫ নভেম্বর)    আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা  ইউএনএইচসিআরের  সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার  আয়োজিত  কর্মশালায় সভাপতিত্ব করেন  উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা  প্রসেনজিৎ তালুকদার ।
উখিয়া  প্রেসক্লাব কনফারেন্স রুমে  অনুষ্ঠিত কর্মশালায়  বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ বিষয়ক  কর্মকর্তা  ডাক্তার শাহাব উদ্দিন,   উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা     কামরুল হাসান সুমন মেম্বার  হেলাল উদ্দিন  ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  ফারুক আহমদ ।
মুক্তি কক্সবাজার  এর প্রকল্প কর্মকর্তা  মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায়  বাজার সংযোগ বিষয়ক কর্মশালায়  স্বাগত বক্তব্য রাখেন  মুক্তির প্রকল্প সমন্বয়কারী  মোহাম্মদ ওসমান গনি।  বক্তব্য রাখেন   সুশীলনের শামীম হাসান,  আইসিসিও মাঈনুল ইসলাম  মুক্তির   আবেদা সুলতানা লিজা ও আমিরুল ইসলাম,   উখিয়া  বাজার সমিতির  সভাপতি  একরামুল হক   উখিয়া  প্রেস ক্লাবের সহ সভাপতি  হুমায়ুন কবির জুশান,  কীটনাশক ডিলার মামুনুর রশীদ  , মোশাররফ হোসেন  সালাহ উদ্দিন , আমীর হোসেন উপকারভোগী সদস্যা আয়েশা বেগম ,  মোস্তফা বেগম।
কর্মশালায় সবজি উৎপাদন ,  হাঁস মুরগি ও ছাগল পালন ,  মৎস্য চাষ,  জৈব সার উৎপাদন  এবং বাজারজাত করণ বিষয়ে গুরুত্বারোপ করা হয় ।

আগেমহেশখালীর মুক্তিযোদ্ধা কমান্ডারকে কুপিয়ে জখম
পরেজাহাঙ্গীর আলম মেয়র পদ থেকে বরখাস্ত