যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, আইনজীবী স্বামী আটক

0
6

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে যৌতুকের জন্য মাহমুদা খানম আঁখি (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী স্বামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদা সাউদান ইউনিভার্সিটির এলএলবির ২য় বর্ষের ছাত্রী এবং তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর জলদি এলাকায়। আর অভিযুক্ত স্বামীর নাম মো. আনিসুল ইসলাম। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী।

নিহতের ভগ্নিপতি আবুল কালাম সিভয়েসকে বলেন, ‘দুই বছর আগে আঁখি ও আনিসুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে যৌতুকের টাকা আনার জন্য চাপ দেয় তার স্বামী আইনজীবী মো. আনিসুল ইসলাম। হঠাৎ আজ (রোববার) বিকেলে আঁখিকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে আনিসুল। তাকে মারধর করে তার পেটে লাথি মারলে সে অজ্ঞান হয়ে যায়। পরে আমরা তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’ এ ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

গৃহবধূকে হত্যার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে পাঁচলাইশ থানার ওসি জাহিদুর কবির সিভয়েসকে বলেন, ‘গৃহবধূ হত্যার ঘটনায় আমরা অভিযুক্ত স্বামীসহ দুইজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আগেকক্সবাজারে উন্নয়নে দূর্নীতি করলে ছাড় দেয়া হবেনা-আমরা কক্সবাজারবাসী
পরেখুটাখালীতে বনভূমি উদ্ধার, কাঁটাতার জব্দ