এশিয়া কাপেও পাকিস্তানের কাছে হারল ভারত

0
4

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপের পর এবার এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে হারল ভারত। বিশ্বকাপে ভারতের মূল দল হারলেও এশিয়া কাপে হারল ভারতের যুব দল।

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৪১ রানে ৪ উইকেট হারানো ভারতীয় যুব দল শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৩৭ রানে অলআউট হয়।

টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ শেহজাদের অনবদ্য ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের জয়ে ১০৫ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৮২ রান করেন শেহজাদ।

ইনিংসের শেষদিকে দলকে জয় উপহার দিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান আহমেদ খান। তিনি মাত্র ১৯ বল মোকাবেলা করে ৩টি চার ও এক ছক্কায় অপরাজিত ২৯ রান করে দলের জয় নিশ্চিত করেন।

আগেউখিয়ায় ৬ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
পরেকক্সবাজারে নারী পর্যটকদের জন্য করা হচ্ছে ‘বিশেষ এলাকা’