রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে আগুন

0
4

মুহিববুল্লাহ মুহিব:

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে আইওএম হাসপাতালে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ শুরু করে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে কক্সবাজার থেকে আরও দুটি ইউনিট যোগ দিয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪-এর অধিনায়ক নাইমুল হক বলেন, ‘ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত হাসপাতালে আগুন লেগেছে। আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

উখিয়ার বালুখালীতে গত বছরের ২২ মার্চ আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে গিয়েছিল।

আগেকক্সবাজারে বিএনপির মহাসমাবেশ ও যুবলীগের বিজয় উৎসব ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
পরেনাইক্ষংছড়ির দূর্গম পাহাড়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ