
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন।
তারা হলেন বেগম রাশিদা সুলতানা, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান, বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মাে. আলমগীর, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত)।
শনিবার নতুন সিইসি ও চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।













