বান্দরবানে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪

0
9

সিবিকে ডেস্কঃ

বান্দরবানের রোয়াংছড়িতে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের ম‌ধ্যে গোলাগুলির ঘটনায় ৪ জ‌নের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) রাতে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী পাইন্দু ইউনিয়‌নে এ ঘটনা ঘটে। তবে রোববার (৬ মার্চ) সকাল ১১টার দিকে রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার (৫ ফেব্রুয়ারি) দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ার কা‌ছে পাহাড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হত্যা ক‌রে মরদেহ নি‌য়ে যায়। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা রা‌তে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গু‌লি চালায়। তা‌দের লাশ নৌকায় ক‌রে এনে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ার সাঙ্গু নদীর পা‌ড়ে ফে‌লে যায়। রোববার সকাল ১১টার সময় স্থানীয়রা মরদেহগুলো দেখতে পেয়ে পু‌লিশ‌কে খবর দেয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার। তিনি বলেন, রোববার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মংবাতং পাড়া এলাকায় মরদেহগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

আগেরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা গ্রেপ্তার
পরেজায়েদ খানকে পদে রাখার হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত