
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে গাঁজাসহ একজন গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৯ মার্চ রাত সাড়ে সাতটায় র্যাব-১৫ একটি দল অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টেরপেরে কৌশলে পালানোর চেষ্টা কালে মো: গুরা মিয়া (৬৫) গ্রেফতার করে। ধৃত ব্যক্তি ইসলামাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাতজুলাকাটা এলাকার মৃত ইসমাইল এর ছেলে।
ধৃত ব্যক্তির ঘর তল্লাশীকালে বিচানার নিচে রক্ষিত বস্তার ভিতর হতে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে ৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কক্সবাজার এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
বৃহস্পতিবার ১০ মার্চ সকালে র্যাব-১৫ এর সদর দপ্তরের সংবাদ মাধ্যমে এ তথ্য জানা গেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈদগাঁও থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।













