উখিয়ায় আজ থেকে সাড়ে ১৬ হাজার পরিবার পাবে টিসিবি পণ্য

0
4

রফিকুল ইসলাম:  

উখিয়ায় আজ রোববার (২০ মার্চ) থেকে ১৬ হাজার ৪৪৭ পরিবার টিসিবি’র মাধ্যমে ন্যায্য মূল্যে সয়াবিন তেল,চিনি, ডাল ও ছোলা পাবেন। আজ রতœাপালং ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উখিয়া ইউএনও।
উখিয়ার পাঁচটি ইউনিয়নে কার্ড পাওয়া সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে টিসিবির এসব পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।
জানা গেছে , করোনাকালীন সময়ে ইউনিয়ন ভিত্তিক যারা সরকারের মানবিক সহায়তা পেয়েছেন সেই সব পরিবার শুধু কার্ডের মাধ্যমে টিসিবির এসব পণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। আজ রোববার শুরুর দিন রতœাপালং ইউনিয়নে ৪  শতাধিক পরিবার টিসিবি পণ্য সুবিধা গ্রহণ করবেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব বলেন,টিসিবির পণ্য বিতরণে সরকারি পদক্ষেপ শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন ভিত্তিক ট্যাগ অফিসার, জনপ্রতিনিধি, ডিলারকে নিয়ে এ বিষয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা ও চিনি প্রতি কেজি ৫৫ টাকায় ভোক্তারা কিনতে পারবেন।
তিনি বলেন, মেসার্স আফিফা এন্টারপ্রাইজের আবুল মঞ্জুর নামের একজন মাত্র ডিলার পাঁচ ইউনিয়নের তালিকাভুক্ত ১৬ হাজার ৪৪৭ পরিবারের মাঝে পবিত্র রমজানের প্রয়োজনীয় পণ্যগুলো টিসিবি পক্ষে পর্যায়ক্রমে  নায্য মূল্যে বিক্রি করবে। সরকারের ভূর্তকি প্রদানকৃত নায্য মূল্যের পণ্য বিক্রিতে সার্বক্ষণিক তদারকি করা হবে।
তিনি জানান, আজ রোববার রত্নাপালং ইউনিয়ন ১৭৮৬, সোমবার হলদিয়াপালং ইউনিয়নে ৩৭৬৪, মঙ্গলবার জালিয়াপালং ইউনিয়নে ৩৭৭৯, বুধবার রাজাপালং ইউনিয়নে ৪৫১৩ ও বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নে ২৬০৫ পরিবারের মাঝে নায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রি করা হবে।
আগেলঞ্চে ধাক্কা দেওয়া সেই জাহাজ আটক
পরেপাটোয়ারটেক সৈকতে ভেসে এলো মরা ডলফিন