
রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষ টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন। এর মধ্যে আছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতাও। সে ঘটনায় অভিনেতাদের টিপ পরা নিয়ে সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।
এর মধ্যে গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে বেশ কয়েকজন ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে।













