রোহিঙ্গা ক্যাম্পে স্বামীকে কুপিয়ে হত‍্যা করলো স্ত্রী

0
4

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামী মো. ছৈয়দুর রহমানকে (৩২) কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। পরে ঘটনা জানাজানি হলে সানজিদা বেগম (২৩) নামে ওই নারীকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. ছৈয়দুর রহমান টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের হামিদুর রহমানের ছেলে এবং আটক সানজিদা বেগম নিহত ছৈয়দুর রহমানের স্ত্রী।

১৬ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ছৈয়দুর রহমানের সঙ্গে তার স্ত্রী সানজিদা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। শুক্রবার বিকেলে ছৈয়দুর রহমান নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাকে স্ত্রী সানজিদা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালাতে চেষ্টা করলে সানজিদাকে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে ফেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আগেটেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে গ্রামবাসী, পুলিশসহ আহত ২০
পরেমহেশখালীতে কেজি দরে ৫ টাকায় লবণ বিক্রি, হতাশ কৃষক