
নিজস্ব প্রতিবেদক, রামু
রামু অফিসের চর বাসীর সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টে জয়লাভ করেছে ছৈয়দ নূর ফুটবল একাদশ ও মুরাদ ফুটবল একাদশ। বৃহস্পতিবার (৫ মে) বিকালে ‘অফিসের চরবাসীর ঈদ পূণর্মিলনী ও সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টে ছৈয়দ নূর ফুটবল একাদশের কাছে টাইব্রেকারে হেরেছে আনছার ফুটবল একাদশ এবং দিনের দ্বিতীয় খেলায় মুরাদ ফুটবল একাদশের কাছে টাইব্রেকারে হেরেছে ইসনান ফুটবল একাদশ।
রামু পোষ্ট অফিস মাঠে অনুষ্ঠিত সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলায় খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ।
‘আমাদের অঙ্গীকার মাদক মুক্ত সমাজ গড়ার’ এ শ্লোগানে ‘গাবতলী বয়েজ’ ও রামু ফ্রেন্ডস ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে অফিসের চর বাসীর ঈদ পুনর্মিলনী ও সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট।
বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয় ‘ছৈয়দ নূর ফুটবল একাদশ’ বনাম ‘আনছার ফুটবল একাদশ’। বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়, ‘মুরাদ ফুটবল একাদশ’ বনাম ‘ইসনান ফুটবল একাদশ’।
প্রথম ম্যাচের প্রথমার্ধের ১ মিনিটে শিমরান দূর থেকে সরাসরি সটে গোল করে, ছৈয়দ নূর ফুটবল একাদশকে ১-০ গোলে এগিয়ে নেয়। ৩ মিনিটের মধ্যে দলের অধিনায়ক আনছার সরাসরি সটে গোল করে ১-১ গোলের সমতায় নিয়ে আসে আনছার ফুটবল একাদশকে। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের ৪০ মিনিটে শিমরান আরও একটি গোল করে ছৈয়দ নূর ফুটবল একাদশকে ২-১ গোলে এগিয়ে নেয়। ৪২ মিনিটে আনছার ফুটবল একাদশের রিজান গোল করে দলকে ২-২ গোলের সমতায় নিয়ে আসে। ফলে টাইব্রেকারে খেলার ফলাফল নিষ্পত্তি করা হয়। টাইব্রেকারে ছৈয়দ নূর ফুটবল একাদশের কাছে ৫-৪ গোলে হেরে যায় আনছার ফুটবল একাদশ।
বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে ইসনান ফুটবল একাদশ বনাম মুরাদ ফুটবল একাদশের খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য ভাবে শেষ হয়। ফলে টাইব্রেকারে দ্বিতীয় খেলাটিও টাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। টাইব্রেকারে মুরাদ ফুটবল একাদশ ৩-২ গোলে ইসনান ফুটবল একাদশকে পরাজিত করে।
দুটো খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন, কৃতি ফুটবলার আবদুল্লাহ আল মামুন শামীম।
খেলার দুটো ম্যাচের খেলোয়াড়েরা হলেন :
ছৈয়দ নূর ফুটবল একাদশ: ছৈয়দ নূর (অধিনায়ক), তালিব (গোলরক্ষক), শিমরান, সজল, শহীদুল্লাহ্, শাকিল, কামাল, সোহেল রানা, নুরুল্লাহ, জিফেল, জিকু চৌধুরী, কাউছার, রাসেদ।
আনছার ফুটবল একাদশ: আনছার (অধিনায়ক), কাইছার (গোলরক্ষক), রিজান, আমজাদ, ওয়াহিদ, হেলাল, সুমন, রিপন, জিসান, রাজ্জাক, সাজ্জাদ, মিজান, ওয়াফী, বাবু।
ইসনান ফুটবল একাদশ: ইসনান (অধিনায়ক), সোদাইস (গোলরক্ষক), নয়ন, রিমন, ছোট, ইমন, আমির হামজা, শাওন, ওমর, আকিব, আরিফ, সনি, তাওহীদ।
মুরাদ ফুটবল একাদশ: মুরাদ (অধিনায়ক), মেহেদী (গোলরক্ষক), কায়েস, হাবিব, তাশরিফ, রাব্বি, জামি, রনি, তারেক, রোমান, ওয়াহিদ, এরশাদুল হক, তানজিদ।
শুক্রবার সম্প্রীতির ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে, ছৈয়দ ফুটবল একাদশ বনাম মুরাদ ফুটবল একাদশ।













