
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পে এক রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগে এনামুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল (রবিবার) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নম্বর ক্যাম্পে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। আটক সেই যুবক ওই ক্যাম্পের এ/১১ ব্লকের,এফসিএন-২৫৫৬৬৭ বাসিন্দা নুর হোসেনের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













