বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

0
3

সিবিকে ডেস্কঃ

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেট পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট পরিদর্শন শেষে সকাল পৌনে ১০টার দিকে হেলিকপ্টারে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করে সোয়া ১০টায় সিলেট সার্কিট হাউসে পৌঁছান।

এর আগে সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি সিলেটের বন্যাদুর্গত তিন জেলা পরিদর্শনে রওনা হন।

জানা গেছে, সার্কিট হাউসে প্রধানমন্ত্রী বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং দিকনির্দেশনা দেবেন। এরপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে তিনি রওনা দেবেন।

টানা ভারি বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের অনেক জেলায় বন্যা দেখা দিয়েছে। প্রায় ভেঙে পড়েছে সিলেট-সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। বর্তমানে লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আটকে আছে।

এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পানি প্রবেশ করায় বাধাগ্রস্ত হচ্ছে সেবাদান। শহর ও গ্রামের প্রায় সব সড়ক পানির নিচে ডুবে আছে।

আগেকাতার বিশ্বকাপে যৌনতা-মদ্যপানে নিষেধাজ্ঞা, ধরা পড়লে ৭ বছরের জেল
পরেসুইসাইড নোটসহ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার