শ্বাসরোধে মৃ*ত্যু সেই নারী শিক্ষিকার!

0
10

সিবিকে ডেস্কঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর এম হক কলেজের সেই কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহের ময়নাতদন্ত শেষে তার বাবার বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। তিন সদস্য বিশিষ্ট গঠিত মেডিক্যাল টিম থেকে জানানো হয়েছে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে তার বাবার বাড়ির এলাকায় আবু বকর সিদ্দিকী কওমি মাদরাসা মাঠে জানাজা শেষে খামার নাচকৈড় কবরস্থানে দাফন করা হয়।

তিন সদস্য বিশিষ্ট গঠিত মেডিক্যাল টিমের প্রধান নাটোর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সামিউল ইসলাম শান্ত রাতে গণমাধ্যমকে বলেন, শিক্ষিকা খায়রুন নাহারের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ভিসেরা রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে।

ইাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, খায়রুন নাহারের চাচাতো ভাই ইউনুস আলী একটি ইউডি মামলা করেছেন। ঘটনাটি স্পর্শ কাতর তাই গুরুত্বের সঙ্গে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। শিক্ষিকার স্বামী মামুন পুলিশ হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আগেআজ জাতীয় শোক দিবস
পরেবিএনপি-জামায়াত অভিশপ্ত রাজনৈতিক সংগঠন: কক্সবাজারে শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল