
সিবিকে ডেস্কঃ
জাতীয় পার্টি থেকে মশিউর রহমান রাঙ্গা এমপি’কে বহিষ্কার করা হয়েছে। কোন রকম শোকজ কিংবা নোটিশ ছাড়াই দলটির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ পদবী থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এ অব্যাহতি প্রদান করেছেন।
ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। কেনো অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
মসিউর রহমান রাঙ্গা গত কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। কয়েক মাসের মাথায় তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন জিএম কাদের।
সম্প্রতি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে গঠনতন্ত্র নিয়ে খোলামেলা কথা বলেন মসিউর রহমান রাঙ্গা। ওই বক্তব্যকে কেন্দ্র করেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জাপার তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের এর চেয়ারম্যান পদ নিয়ে জাপায় বিভক্তি দেখা দিলে শক্তহাতেই ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন।













