দেশে ফিরলেন তিলাওয়াতে বিশ্বজয়ী হাফেজ তাকরীম, মাঝরাতে বিমানবন্দরে উপচে পড়া ভিড়

0
9

সিবিকে ডেস্কঃ

সৌদি আরবে পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা সালেহ আহমাদ তাকরিম রাতে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। রাত ৩টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসে তাকরিম।

এসময় বিমানবন্দর গেটে তাকে শুভেচ্ছা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুল দিয়ে বরণ করে নেয়া হয় তাকে। আর শিগগিরই বড় পরিসরে সংবর্ধনা দেয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি এই ক্ষুদে হাফেজ। এসময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। এ বৈশ্বিক প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন তাকরীম।

এছাড়াও গত ২২ মে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন।

এর আগে তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাকরীম বিশ্বে ১ম স্থান অর্জন করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করেন। ২০২০ সালের পবিত্র রমজান মাসে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ।

হাফেজ সালেহ আহমদ তাকরীম রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকা মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী। আব্দুর রহমান জানান, ছোটবেলা থেকে পড়াশোনায় প্রচণ্ড মনযোগী ছিল তাকরিম। ছেলের জন্য দেশবাসীর জন্য দোয়া চান তিনি।

আগেরামুতে ছোট মাছের পুষ্টিগুণ বিষয়ে সচেতনতামূলক সভা ও রান্না প্রদর্শনী
পরেরামুতে লুপি কারাতে একাডেমীর আয়োজনে বেল্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন