ইসলামাবাদে দিনদুপুরে কাটা হচ্ছে পাহাড়ঃ নির্বিকার বন বিভাগ

0
7

 

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে দিনদুপুরে কাটা হচ্ছে পাহাড়। বরাবরই নিরব দর্শকের ভূমিকা পালন করে আসছে বন বিভাগ। এমন ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবাদীরা। দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড় কেটে মাটি বিক্রি করে আসলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় জড়িতরা। তাদের অব্যাহত পাহাড় নিধনের ফলে পরিবেশের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সরেজমিন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিত খালি বিটের ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ বামন কাটা এলাকায় গিয়ে দেখা যায়,স্থানীয় মৃত মৌলানা শফিউল ইসলামের ছেলে সায়মন ইসলাম নামের এক যুবক দুইটি ডাম্পার গাড়ী লাগিয়ে বেশ কয়েকজন শ্রমিকের মাধ্যমে পাহাড় কেটে মাটি অন্যত্রে বিক্রি করে আসছে। স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে একাধিক বার জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। পরিবেশবাদীরা এসব পাহাড় কাটার বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে জানতে চাইলে নাপিত খালি বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি কেউ অবগত করেনি, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে পাহাড় কাটার সাথে জড়িত সায়মন ইসলাম বলেন, মুলত এটি পাহাড় নয়। তাদের বসত বাড়ির উঠান ঢালু হওয়ায় সমান করেছিল।

আগেনাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি প্রধান
পরেরামুতে প্রবারণা উৎসব: নদীতে কল্প জাহাজ, সন্ধ্যাকাশে উড়লো ফানুস