রোহিঙ্গা ক্যাম্প থেকে হ*ত্যা-মাদক মামলার ৪১ আসামি গ্রেফতার

0
5

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলার আসামিসহ ৪১ জনকে গ্রেফতার করেছে এপিবিএন ও জেলা পুলিশ।

শুক্রবার রাতে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে মাঝিসহ বেশ কয়েকজন রোহিঙ্গা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারের জন্য শুক্রবার রাতে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নাম্বার ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়।

ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় যাতে কোনো দুষ্কৃতিকারী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করা হয়েছে।

আগেনাইক্ষ্যংছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
পরেরামুতে এসিড হামলায় অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবীতে মানবন্ধন