আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের রেফারিং অত্যন্ত বাজে, মন্তব্য মদ্রিচের

0
7

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারিং অত্যন্ত বাজে ছিলো হয়েছে বলে মন্তব্য করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ।

তিনি বলেন, যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জিতেছে, তারা আমাদের থেকে ভালো দল ছিল। তারা অবশ্যই জয়ের দাবিদার। কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমার বলা উচিত, যা আমি সচরাচর বলি না।

মদ্রিচ আরও বলেন, আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার দেখা সবচেয়ে বাজে রেফারিং। ঐটা পেনাল্টি ছিল না।

পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মদ্রিচ জানান, আমি আর্জেন্টিনাকে ছোট করছি না কিন্তু পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের তৃতীয় হওয়ার জন্য এখন লড়াই করতে হবে এবং জিততে হবে।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে বাদ পড়েছে ক্রোয়েশিয়া।

 

আগেস্বাধীনতার আদর্শে অপশক্তিকে রুখে দিতে শপথ নেওয়ার আহ্বান
পরেশাহরুখ-দীপিকাকে নিয়ে সমালোচনার ঝড়