
সংবাদ বিজ্ঞপ্তি :
দেশের দক্ষিণ সীমান্তে মাদকের বিরুদ্ধে একাধিক প্রতিবেদনসহ সাহসী, সত্য ও বস্তুনিষ্ঠ এবং নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ রিপোর্টিং ‘সম্মাননা স্মারক’পেলেন এশিয়ান টেলিভিশনের রামু-কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং রামু প্রেসক্লাবের সদস্য মোঃনুরুল হক সিকদার।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নিকেতনে এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে তাকে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা স্মারক গ্রহনকালে এশিয়ান টিভি পরিবারের সকল নেতৃবৃন্দের হাত থেকে ‘সম্মাননা স্মারক’পুরষ্কার তোলে দেওয়া হয় রামুর রাজারকুল ইউনিয়নের কৃতি সন্তান মোঃনুরুল হক সিকদারের হাতে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুণ উর রশিদ (সিআইপি) ও এশিয়ান টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ রশীদ পারভেজ, জিএম শাহ রেজাউল মাহমুদ ও প্রধান বার্তা সম্পাদক বেলাল হাসানসহ টেলিভিশটির উর্দ্ধতন কর্মাকর্তাবৃন্দ।
মোঃনুরুল হক সিকদারের এ কৃতিত্ব অর্জনে রামু প্রেসক্লাব পরিবার ও সামাজিক, রাজনৈতিক, সরকারি /বেসরকারী বিভিন্ন কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি আগামী দিনের স্বচ্চ পথচলার প্রত্যাশা ব্যাক্ত করেন।
মোঃনুরুল হক সিকদার বলেন, নিজের ভালো কাজের সামাজিক স্বীকৃতি পেলে আত্মবিশ্বাস বেড়ে যায় । এ রকম স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে প্রেরণা জোগায়।
উল্লেখ্য, তিনি নিজ কর্মস্থল এশিয়ান টিভি থেকে এপর্যন্ত ২ বার সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।













