রামুতে আন্তঃস্কুল-মাদ্রাসা পর্যায়ে শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু ১৭ জানুয়ারি

0
7
নিজস্ব প্রতিবেদক, রামু
রামুতে ১৭ জানুয়ারি শুরু হচ্ছে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় রামু উপজেলা ক্রীড়া সংস্থার সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
রামু উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশ নেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, মো. নবু আলম, যুগ্ম-সম্পাদক রাজু বড়ুয়া, কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, নির্বাহী সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরে আলম মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, সদস্য আ ন ম আজগর হোসাইন, তরুপ বড়ুয়া, খালেদ শহীদ, মো. রুহুল আমিন, পলক বড়ুয়া আপ্পু প্রমুখ।
ইউনিয়ন পর্যায় থেকে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের এ্যাথলেটিকস ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে উপজেলা পর্যায়ে জন্য খেলোয়াড় নির্বাচিত করা হবে। এ্যাথলেটিকস প্রতিযোগিতার নির্দেশনা মোতাবেক এবং জাতীয় কমিটি কর্তৃক প্রণীত খেলা পরিচালনার নিয়মাবলী অনুযায়ী রামুতে অনুষ্ঠিত হবে, শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ১০২৩। উপজেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড়রা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন খেলোয়াড়কে এন্ট্রি ফি ফি দিতে হবে না।
রামু উপজেলায় এ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হোসাইন, রামুর এগার ইউনিয়নের চেয়ারম্যান, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, রামু উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরী, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিক, কলঘর আবুবক্কর ছিদ্দিকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল হক, ক্রীড়া শিক্ষক সুকুমার বড়ুয়া বুলু ও মো. ছৈয়দ আলম, খেলোয়াড় প্রতিনিধি খালেদ শহীদ ও সুপন বড়ুয়া শিপন, ক্রীড়ানুরাগী প্রতিনিধি কিশোর বড়ুয়া ও মো. নবু আলমকে সদস্য মনোনীত করা হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সদস্য সচিব সুবীর বড়ুয়া বুলু জানান, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ‘ক’ গ্রুপ এবং নবম-দশম শ্রেণী ‘খ’ গ্রুপে ছাত্র-ছাত্রী পৃথক ভাবে এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ১০০ ও ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প প্রতিযোগিতা এবং ‘খ’ গ্রুপে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস ও ৪০০ মিটার রিলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, প্রত্যেক স্কুল বা মাদ্রাসা থেকে প্রতি ইভেন্টে ২ জন করে খেলোয়াড় অংশগ্রহন করতে পারবে। তবে ৪×১০০ মিঃ মিডলে রীলে ব্যথিত একজন প্রতিযোগী দুইটির অধিক অংশ গ্রহন করিতে পারিবে না।অংশগ্রহনের সময় ষষ্ট থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রমান স্বরুপ পি ই সি, জে এস সি, জে ডি সি, সার্টিফিকেট মুলকপি ও ৯ম-১০ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের রেজিষ্ট্রেশন কার্ড অথবা অনলাইন প্রিন্ট আউট কপি সংগে আনিতে হবে। প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকের স্বাক্ষর সহ খেলোয়াড় তালিকা জমা দিতে হবে।
আগেরামুতে যুবককে হত্যা করে ২টি গরু লুট করেছে ডাকাতদল
পরেবাংলাবাজারে বোনের বিয়ের দাওয়াত দিতে গিয়ে যুবক নিহত