উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দু*র্বৃত্তের গু*লিতে দুজন নি*হত

0
11

উখিয়া প্রতিনিধি:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টায় বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া তাজনিমারখোলা ক্যাম্পের মোহাম্মদ রফিক (৩০) ও মো. রাফি (৩২)। গুলিবিদ্ধ একজন হলেন— ক্যাম্পের তাজনিমারখোলা মাঝি মোহাম্মদ ইয়াছি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে বালুখালী ক্যাম্পে দুর্বত্তরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। অপরজন দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আগেকক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত
পরেনাইক্ষ্যংছড়িতে বিজিবি’র উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা