রামুতে যাত্রীবেশে পাচা*রকালে ইয়া*বাসহ আটক ১

0
5

হাসান তারেক মুকিম,রামু

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী সিএনজি তল্লাসি করে ইয়াবা সহ এক মাদককারবারীকে আটক করেছে রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ। আটক মাদক কারবারী আবদুর রহিম (২৮)। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের পুত্র।

মঙ্গলবার আনুমানিক ৪ টায় রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রামুক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মেচবাহ উদ্দিন জানান, ২১ মার্চ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আবুল মনছুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে মাদক কারবারী আবদুর রহিমকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩ হাজার ৬০০ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১০ লাখ ৮০ হাজার হাজার টাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। উক্ত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান ওসি।

 

আগেপ্রাথমিকের শিক্ষক নিয়োগে ২৩ মার্চ নতুন বিজ্ঞপ্তি
পরেরামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত