
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পবিত্র রমজান মাসে বাজার দাম স্থিতিশীল রাখতে ও ভেজাল ঠেকাতে পেকুয়া বাজারে অভিযান চালিয়েছে বাজার মনিটরিং টিম। এসময় বিভিন্ন অপরাধে ৫ দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দামের জন্য বিভিন্ন মুদির দোকান, খাবার হোটেল, মাছের বাজার, তরকারি ও ফলের দোকানিকে ৫ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।











