প্রকাশিত সংবাদ প্রসঙ্গে খরুলিয়ার শহীদের প্রতিবাদ

0
5

 

গত বুধবার আমাদের সন্ত্রাসী ও ছিনইকারী বানিয়ে দৈনিক কক্সবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।

সংবাদটিতে কিছু সত্যের সাথে জঘন্য মিথ্যাচারের সংমিশ্রণ ঘটিয়ে আমাদের বিরুদ্ধে একতরফা তথ্যসন্ত্রাসী আক্রমণ করা হয়েছে। এই রঙ মেশানো মিথ্যাচার গালগল্পের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত এই সংবাদের ফলে সামাজিক অবস্থানে আমাদের সাধামাটা জীবন-যাপন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

প্রকৃত ঘটনা হচ্ছে- একটি ঐতিহ্যবাহী পরিবারে আমাদের বেড়ে উঠা। বাবা এই এলাকার শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তার প্রনায়নের পর আমরা বিভিন্ন স্তরে রাজনৈতিক ও সামাজিক সংগঠনে দায়ীত্ব পালন করছি। রাজনৈতিক বিরোধের জের ধরে এলাকার স্বাধীনতা বিরোধী কয়েকটি প্রতিপক্ষ আমার ও আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে। ওই প্রতিপক্ষগুলোর লোকজন আমাদের উপর অতীতে একাধিকবার নিষ্ঠুর হামলাও চালিয়েছিলো।

আমার ভাই সরওয়ার আলম সুকন এখনও সামাজিক ভাবে অপরিপক্ক। এর ফলে ২৬ মার্চ বেলা ১২ টার দিকে আমার প্রতিবেশী হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলামের সাথে সামান্য কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি হলে তিনি সামান্য একটু আঘাত পান। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংশা করে দিই।

এলাকার আভ্যন্তরীণ এই বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার উদ্দেশ্যে তাকে দেখতে যান আমার পরিবারের সদস্যরা। কিন্তু ওই বিষয়টিকে রঙ মিশিয়ে আমাদের প্রতিপক্ষের ইন্ধনে আমাকেসহ সন্ত্রাসী বানিয়ে দুই লাখ টাকা ছিনতাই করা হয়েছে; তার উপর সন্ত্রাসী হামলা হয়েছে লিখে সংবাদ আকারে প্রকাশ করেছে। এছাড়াও ওই সংবাদে আমাদেরকে চাঁদাবাজ, খুনী, অপহরণকারী এবং মাদক ব্যবসায়ী বানিয়ে আমাদের সামাজিক মান মর্যাদাকে ক্ষুন্ন করেছে। আমি মনে করি সমান্য ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই সংবাদে সীমাহীন ক্ষতিগ্রস্থ করতে চেষ্টা চালাচ্ছে।

আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমাদের সন্ত্রাসী বানিয়ে সংবাদ প্রকাশ করাও ওই স্বাধীনতা বিরোধী প্রতিপক্ষের ইন্ধন রয়েছে। ওই পক্ষ সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবাহ করেছে।

সংবাদে উল্লেখ মতে, শ্রদ্ধেয় শফিকুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করা হয়েছে। সাধারণত দুই লাখ টাকা কেউ পকেটে নিয়ে ঘুরে বেড়ায়? দিনে দুপুরে তার কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইয়ের বিষয়টি হাস্যকর বটে! তারপরও আমি দৃঢ়তার সাথে বলছি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে আমাদের কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই। বর্তমানে আমার পরিবারের সদস্যরা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলীয় বিভিন্ন পদে দায়ীত্ব পালন করছি। সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ- আপনারা যাচাই-বাছাই করে সঠিক সংবাদ প্রকাশ করবেন।

পরিশেষে আমি এবং আমার ভাইদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এব্যাপারে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী-
শহিদুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক, ঝিলংজা ইউনিয়ন যুবলীগ।
পিতা- মাষ্টার জুলফিকার আলী। খরুলিয়া কোনার পাড়া, ঝিলংজা, সদর কক্সবাজার।

আগেটেকনাফ স্থলবন্দর: ডলারে ‘যেমন খুশি’ দাম নিচ্ছে ব্যাংক, বিপাকে ব্যবসায়ীরা
পরেপ্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা