কক্সবাজারে হোটেল কক্ষে ভারতীয় পর্যটকের মৃ*ত্যু

0
10

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে বেড়াতে এসে নিজ হোটেল কক্ষে মৃত্যু হয়েছে কুলাল চন্দ্র সিং (৭৪) নামক এক ভারতীয় পর্যটকের। বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকো নামক আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক কুলাল চন্দ্র সিং ভারতের মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৮ মার্চ) পরিবারের সদস্যদের সাথে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন। মারা যাওয়ার কুলাল চন্দ্র সিং এর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, তারা বুধবার রাতে সবাই বিচে যান। সেখান থেকে তারা তাদের হোটেল কক্ষে অবস্থান করেন। কিন্তু ওই পর্যটক ওয়াশরুমে ঢুকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বের না হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আগেপ্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
পরেসাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ