চকরিয়া থেকে আরসার অ*স্ত্র সরবরাহকারীসহ গ্রেপ্তার ৩

0
7

সিবিকে ডেস্কঃ

মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) অস্ত্র সরবরাহকারীর মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর ৬টার দিকে কক্সবাজার চকরিয়া বড় ভেওলা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো.মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০),  মোঃ এনামুল হক (৩৮)। তারা সবাই চকরিয়া ভেওলা এলাকার বাসিন্দা বলে জানান র‌্যাব।

বৃহস্পতিবার (৬এপ্রিল) বিকেল সাড়ে ৩টার র‌্যাব ১৫ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‌র‌্যাব ১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান,  এ অভিযানে তাদের কাছ থেকে একটি দু’নলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, খালি চেক, এটিএম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ করে আসছে এই চক্রটি। উদ্ধার করা অস্ত্রসহ গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আগেনেজামে ইসলাম পার্টি কক্সবাজার শহর শাখার ইফতার মাহফিল সম্পন্ন
পরেব্রাজিলকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা