উখিয়ায় ১২০ কোটি টাকার আইস জব্দ, আটক ৪

0
12

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত থেকে ২৪ কেজি ক্রিস্টাল মেথ আইসের একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করেছে র‌্যাব। বাহিনীটির দাবি, এটি দেশে জব্দ হওয়া মাদকটির সর্বোচ্চ চালান।

শনিবার  (৬ মে) রাত ৯টার দিকে উখিয়া পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে আইসের চালানটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন  র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, র‌্যাবের অভিযানে কক্সবাজারের পালংখালী  সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হাওয়া আইসের মূল গডফাদারকে  আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (৭ মে) কক্সবাজার র‌্যাব ১৫ কার্যালয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আগেরামুতে ধ*র্ষণের শিকার কিশোরী ৪ মাসের অ*ন্তঃস্বত্ত্বা
পরেরামুতে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন