মুম্বাইয়ের টেলিকম ভবনে আগুন, শতাধিক আটকে থাকার শঙ্কা

0
12

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভয়াবহ আগুন মুম্বইয়ে। এবার মুম্বইয়ে মহানগর টেলিকম নিগম লিমিটেড (এমটিএনএল)-এর বিল্ডিং-এ আগুন লেগেছে। ১০ তলা ওই বাড়ির মধ্যে শতাধিক লোক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী, সোমবার (২২ জুলাই) দুপুর তিনটে বেজে ১০ মিনিটে আগুন লাগে। কীভাবে আগুন লাগল জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টায় রত।

রবিবার মুম্বইয়ের কোলাবার মেরি ওয়েদার রোডে তাজ মহল ও ডিপ্লোম্যাট হোটেলের কাছে চার্চ চেম্বার বহুতলের চার তলায় আগুন লেগে মৃত্যু হয় একজনের। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। বেশ কয়েকজন ভেতরে আটকে পড়লে দমকল দীর্ঘ সময়ের চেষ্টায় তাঁদের উদ্ধার করেন।

তার ২৪ ঘণ্টাও কাটতে পারেনি। সোমবার বিকেল ৩.১০-এ বান্দ্রা ওয়েস্টের MTNL বিল্ডিং-এ বিধ্বংসী আগুন লাগল। দমকলের একটি সূত্র জানিয়েছে আগুন চতুর্থ স্তরের। বহুতলটি দমকল অফিসের ঠিক পিছনেই হওয়ায় আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দমকল। ১৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

আগুনে বেশ কয়েকজন বহুতলের ভিতরে আটকে পড়েছেন বলে খবর। তাঁদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। দমকল ছাড়াও ঘটনাস্থলে রয়েছে একটি কুইক অ্যাকশন গাড়ি, একটি অ্যাম্বুলান্স, ৬টি জলের ট্যাংকার। দমকলের মুখ্য আধিকারিক পি রাহাংদালে জানিয়েছেন, ‘পুরো বিল্ডিং ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। উপরতলায় বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। আগুন নেভানো ও উদ্ধারের কাজ চলছে।’ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

আগেতিনমাস পর শুরু হচ্ছে কক্সবাজার শহরের প্রধান সড়কের আধুনিকায়ন
পরেকৃষকদের কাছ থেকে ধান কেনার নামে লুটপাট চলছে খাদ্য গুদামে