এম.বশিরুল আলম:
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ছেলে মো. আলমগীর (৪২) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সরই ইউনিয়নের পূর্ব হাসনাভিটা এলাকার ফাতেমা দরগাহ নামক স্থানে এই ঘটনা ঘটে।
লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, সংবাদ পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। ঘটনাস্থলে সরই পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত রয়েছে।
নিহত আওয়ামী লীগ নেতা আলমগীর তার আমির হামজা পাড়াস্থ মাছের প্রজেক্ট ও বাগান থেকে বাড়িতে ফিরছিল। পথে দুর্বৃত্তরা তাকে হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে একটি বাজাজ এপাসি মডেল (চট্র মেট্রো- হ-১৪৮১৪১) সাদা মোটরসাইকেল পাওয়া গেছে বলে জানা গেছে।
যে গাড়িটি হত্যাকারীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মোহাম্মদ আলমগীরের বাবা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পবিত্র হজ্ব পালনের জন্য সস্ত্রীক সৌদি আরব অবস্থান করছেন বলে জানা গেছে।











