মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর জানান, সোমবার বিকেল থেকে ঘোনারপাড়ায় বিলের মধ্যে মাছ শিকার করছিল স্থানীয়রা। হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলে ওই এলাকার সরওয়ার কামালের ছেলে ওসমান গণি (১২) ও আব্দু জব্বারের মেয়ে সাদিয়া আক্তার (১০) মারা যান। এছাড়াও বজ্রপাতে আবুল কাশেমের ছেলে শামশুল আলম (৪০) ও আব্দু জব্বারের ছোট মেয়ে সানিয়া আকতার (৮) গুরুত আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর।












