উত্ত্যক্ত ও যৌন হয়রানির অপরাধে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

0
41

ডেস্কঃ নিউজঃ

নগরীতে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) পূর্ব ফিরোজশাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আরো ছয়জন পলাতক আছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ঈদুল আযহার দিন কিশোর গ্যাংয়ের সদস্যরা ফরেস্ট হিল ইন্টার‌ন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রান করে। এ সময় ওই ছাত্রীর বড় ভাই মো. সোহেল আক্তার তাদেরকে বাধা প্রদান করে ও এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরে কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা আবারো ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করে ও পায়ে পকেট ছোরা দিয়ে আঘাত করে। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে ও কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ধরে ফেলে। পরে পুলিশ সংবাদ পেয়ে আশেপাশে অভিযান চালিয়ে অপর এক কিশোর সদস্যকে আটক করে।

আগেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৮
পরেকক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনায় বাধা দিচ্ছে UNHCR-WFP-INGO