১০ হাজার ইয়াবাসহ শাহাজালালে উখিয়ার জসিম আটক

0
92

অনলাইন ডেস্কঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে, তার কোমরের বেল্টে বিশেষ কায়দায় এসব ইয়াবা রাখা হয়েছিল।

রবিবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

আটক জসিম উদ্দিন কক্সবাজারেরর উখিয়ার গৌজ ঘোনা পালংখালী গ্রামের নুর আহমদের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন জসিম উদ্দিন। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আগেদিনমজুর থেকে কোটিপতি কুস্তিগির হওয়ার গল্প
পরেমোটরসাইকেল কিনে দেয়ার একদিন পর দুর্ঘটনায় কলেজছাত্র নিহত