চট্টগ্রামে মদবোঝাই দু’টি নৌকা জব্দ, আটক ৫

0
22

কক্সবাজার খবর ডেস্কঃ

রাঙামাটি থেকে চট্টগ্রাম নগরীতে আনার পথে কর্ণফুলী নদীতে মদবোঝাই ২টি নৌকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ৫ জন হলো- মোহাম্মদ আলী (২৫), নাছির আহম্মদ (৩৩), মোহাম্মদ হোসেন (২০), ইমরান (৪৫) ও ইউনূছ (২৫)।

সোমবার (১৯ আগস্ট) ভোরে কর্ণফুলী থানা এলাকায় শিকলবাহা খালের প্রবেশমুখে নদীতে নৌকা দু’টি আটক করা হয়। এ সময় নৌকাগুলো থেকে ৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, ‘রাঙামাটির কাপ্তাইয়ে চোলাই মদগুলো তৈরি করা হয়েছিল। সেগুলো নৌপথে কণর্ফুলী নদীতে এনে সুবিধাজনক স্থানে খালাসের পরিকল্পনা করেছিল মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা নৌকাসহ চোলাই মদগুলো জব্দ করেছি।

আগেবিজিবির হাতে ইয়াবাসহ কক্সবাজারের কামাল আটক
পরেবিদ্যুৎ বিল বকেয়া থাকায় আড়াই লাখ টাকা জরিমানা