কক্সবাজার খবর ডেস্কঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সভার আমজুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটিয়া কাগজী পাড়ার আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪৫) ও তার শ্যালক ফাস্ট সিকিউরিটি ব্যাংক এর জুনিয়র অফিসার রফিকুল ইসলাম আরজু (৩৬)। তিনি একই এলাকার জহির আহম্মদের ছেলে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মিজানুর রহমান দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।সুত্রঃ পাঠক ডট নিউজ











