নৌকায় নিয়ে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ২ যুবক আটক

0
19

কক্সবাজার খবর ডেস্কঃ

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুবেল ও মাসুদ নামে দুই যুবককে মঙ্গলবার সকালে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ধর্ষিতা দুই কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, হাসপাতাল ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার দুই কিশোরীকে বাড়ি পৌঁছে দেয়ার আশ্বাস নৌকায় নিয়ে ধর্ষণ করে। পরে পুলিশ ধর্ষণের অভিযোগ সদর উপজেলার পাঁচখোলা গ্রামের নান্নু মোল্লার ছেলে রুবেল মোল্লা (২০) এবং একই এলাকার জলিল মোড়লের ছেলে মাসুদ মোড়লকে আটক করে পুলিশ।

ধর্ষিতা কিশোরীদের দাবী, সোমবার সন্ধ্যায় শহরের ট্রলার ঘাট এলাকা থেকে গ্রামের বাড়ি জাফরাবাদ এলাকায় পৌঁছে দেয়ার কথা বলে দুই কিশোরীকে নৌকায় তুলে। রাতে এক কিশোরীকে নৌকায় এবং অপর কিশোরীকে নদীর পাড়ের একটি গরুর খামের নিয়ে ধর্ষণ করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ধর্ষিতার পরিবার মামলা করলে মামলা নেয়া হবে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দুই কিশোরীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট দেয়া হবে।

আগেবৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী
পরেরাঙ্গামাটিতে সেনাসদস্যদের ওপর হামলার জন্য আরাকান আর্মিকে সন্দেহ করছেন সাখাওয়াত হোসেন