৪ সেপ্টেম্বর: আজকের দিনটি কেমন যাবে?

0
55

কক্সবাজার খবর ডেস্কঃ

আজ ৪ সেপ্টেম্বর ২০১৯, বুধবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

ইচ্ছার বিরুদ্ধে বা কারও কথায় কনভিন্স্ড হয়ে নতুন কোনো কাজে তড়িঘড়ি করে এমন কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না, যা আগামী দিনগুলোয় আপনার জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করতে পারে। মনকে সংযত রাখুন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। ধৈর্য ধরে থাকুন সফলতা আপনার কাছে ধরা দেবেই। প্রিয়জনের সঙ্গে লেনদেনের ব্যাপারে সতর্ক না থাকলে মনঃকষ্ট বেড়ে যেতে পারে। প্রভাবশালীদের সহযোগিতা আপনার উপকারে আসবে।

মিথুন : ২১ মে-২০ জুন

ব্যক্তিগত জনসংযোগ ও রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে আপনার পরিচিতিকে বাড়িয়ে দিতে পারে। আর্থিক ক্ষেত্রে কাউকে নাক গলাতে দেবেন না। সবাইকে নিয়ে দূরের কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ভালো করবেন।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

বন্ধুদের সঙ্গে আড্ডায় নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। হঠাৎ আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে। সরকারি কর্মজীবীদের কারও কারও নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে। আলোচনায় বিয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

কর্মস্থল বা পারিবারিক ক্ষেত্রে অপেক্ষায় থাকা কেউ আজ সব কাজেই সুযোগ পেলে বাধার সৃষ্টি করতে পারে। কারও সঙ্গে বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। যাত্রা শুভ।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

মানসিক অস্থিরতাকে ঝেড়ে প্রয়োজনীয় কাজ সম্পাদনে উদ্যোগ নিন। তবে অস্থির হয়ে নিজের কাজ অন্যের হাতে ছেড়ে দেয়া কোনোক্রমেই ঠিক হবে না। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে বিয়ের বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠতে পারে।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

মানসিক অস্থিরতা নিরসনে বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। অহেতুক উত্তেজনার প্রকাশ করবেন না। দূরের যাত্রায় পানাহারে যথেষ্ট সতর্ক থাকুন। বৈদ্যুতিক কাজে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

বেসরকারি চাকরিজীবীদের পদস্থদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনার কোনো বন্ধু আজ প্রেমবিষয়ক গোপন কোনো তথ্য ফাঁস করে দিতে পারে। যা আপনার পারিবারিক জীবনে অশান্তির কারণ হতে পারে।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

ঊর্ধ্বতন কর্মকর্তা আজ হঠাৎ করেই রেগে যেতে পারেন। উত্তেজিত হয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করা বিপজ্জনক হতে পারে। বিপরীত লিঙ্গের কেউ আজ আপনার সহায়তায় এগিয়ে আসতে পারে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

কারও ওপর নির্ভর করে নিজের ব্যক্তিগত কাজ সম্পাদনের চেষ্টা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। কর্মস্থলে পদস্থদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়ে উঠতে পারে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

বাড়ি সংস্কারের কাজগুলোও সম্পাদন করে আসতে পারেন। ব্যবসায়ী ও বিদেশ ভ্রমণকারীদের জন্য দিনটি আজ শুভ। জমে থাকা অনেক সমস্যা সমাধানের পথ খুলে যেতে পারে। দান-খয়রাতে মনোযোগ দিন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

বয়স্কদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। দাফতরিক কাজে যতটা পারেন মনোযোগ দিন। অধস্তনদের দিয়ে জটিল কোনো কাজ না করানোই উত্তম। দূরের যাত্রা না করাই ভালো।

আগেস্কুল-কলেজের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ
পরেকাতার বিশ্বকাপের লোগো উন্মোচন করলো ফিফা