ইয়াবাসহ একই পরিবারের চারজন আটক

0
158

 

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- মো. শহিদুল ইসলাম (৩৩), মো. নুর নবী (২৮), মো. আব্দুর বারী ও মোছা. পপি আক্তার (২০)।

শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর-৬ এলাকা থেকে তাদের আটক করা করে র‌্যাব-১ ব্যাটালিয়নের একটি দল।

southeast

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছয় হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আগেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১৬
পরেমসজিদে গিয়ে সাত ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ!