পরিত্যক্ত গোডাউন থেকে ১৭ শিবিরকর্মী আটক

0
63

শেরপুরের সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে গোপন বৈঠকের সময় বিপুল পরিমাণ জিহাদি বই, ব্যানার ও দেশীয় অস্ত্রসহ ১৭ জন শিবির নেতা কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ১১ জন শেরপুর জেলার শ্রীবর্দী ও ৬ জন নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাত পৌনে দুইটার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকার বলোবলো বাজারের ইসমাইল হোসেনের মালিকানাধীন পরিত্যক্ত গোডাউনে কিছু সন্ত্রাসী গোপন বৈঠক করছে খবর পেয়ে ওই গোডাউনটি ঘিরে ফেলে পুলিশ। সন্ত্রাসীরা সংখ্যায় বেশি থাকায় অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালালে রাত পৌনে চারটার দিকে ওই গোডাউন থেকে ১৭জন শিবিরকর্মীকে আটক করে। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, একটি ব্যানারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃতদের প্রত্যেকের বয়স ১৮-২২ এর মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আগেহিমছড়ি মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধ্বস,আহত ১২ , যোগাযোগ বিচ্ছিন্ন
পরেজালিয়াতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ