নাইক্ষ্যংছড়ির ইউপি নির্বাচনঃ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৮ প্রার্থী

0
93

 

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ সেপ্টম্বর (বৃহস্পতিবার) আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রার্থীরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী, সতন্ত্র নুরুল আবছার ইমন, সোনাইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ্যানিং মার্মা, সতন্ত্র বাহান মার্মা, ঘুমধুম ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী একেএম জাহাঙ্গীর আজিজ, স্বতন্ত্র গোলাম কাদের, রশিদ আহমদ ও ছালেহ আহমদ। এর মধ্যে তসলিম ইকবাল চৌধুরী, বাহান মার্মা ও একেএম জাহাঙ্গির আজিজ বর্তমান চেয়ারম্যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নির্বাচনেও দলীয়ভাবে বিএনপি অংশ নিচ্ছে না। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন- গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আটজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৩ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রসঙ্গত: ঘোষিত তফসিল অনুযায়ী নাইক্ষ‌্যংছড়ি সদর, সোনাইছড়ি, ঘুমধুম ইউনিয়ন নির্বাচন ১৪ অক্টোবর অনুষ্টিত হবে।

আগে৪ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাৎ: রমেক অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরেরামুতে বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টে রশিদনগর ইউনিয়ন চ্যাম্পিয়ন