মুহাম্মদ জাহাঙ্গীর আলম :
ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে শন বোঝাই ছারপোকা গাড়ি দূঘর্টনায় এক রোহিঙ্গা শিশু হাসপাতালে মারা গেছে।
১৬ সেপ্টেম্বর বিকাল ৩টারদিকে উপজেলার ঊনছিপ্রাং রইক্ষ্যং শরণার্থী ক্যাম্প হতে একটি ছারপোকা গাড়ি শন নিয়ে আসার সময় অসাবধানতাবশত সি-বøকের ১২নং রোমের বাসিন্দা নুরুল আমিন ও নজিবা দম্পতির শিশু পুত্র আনোয়ার হোছন (৫) গাড়িতে চাপা পড়ে। তখন উপস্থিত রোহিঙ্গা ও আইন-শৃংখলা বাহিনী চালক এবং গাড়িসহ ক্যাম্প প্রশাসনের নিকট সোর্পদ করে রক্তাক্ত শিশুকে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টারদিকে সে মারা যায়।
স্থানীয় ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা মাঝি নাম প্রকাশ না করার শর্তে এই শিশুটি সড়ক দূঘর্টনায় রক্তাক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।












