রাশেদা রওনক খান :
ছাত্র রাজনীতি নিয়ে ১৫ সেপ্টেম্বর যে স্ট্যাটাসটা দিয়েছিলাম, দেখলাম সাইবার জগতে এটার কয়েক ধরনের ব্যাখ্যা দাঁড়িয়েছে! সঙ্গত কারণেই আমার মনে হচ্ছে যারা ভুল ব্যাখ্যা করছেন, তাদের আরেকবার করে স্ট্যাটাসটি পড়ার অনুরোধ করতে পারি। এই স্ট্যাটাস প্রকাশ করার পর যে পরিমাণ ইনবক্স পাচ্ছি, এতো মেসেজ আমি আর কখনো পাইনি, যা প্রতি মুহূর্তে পাচ্ছি, এখনো সমানতালে পেয়েই যাচ্ছি। সেসব লেখায় তারুণ্যের হাহাকার যেমন দেখছি, তেমনি শুনছি তারুণ্যের বলা-না বলা অনেক কথা। তবে সবার উত্তর এই মুহূর্তে আমার পক্ষে দেয়া সব সম্ভব নয়, তবে নিশ্চয়ই সবাইকেই তাদের জানতে চাওয়া বা যে অভিজ্ঞতা শেয়ার করেছেন, তা নিয়ে কথা বলার চেষ্টা করবো। কিছুটা সময় লাগবে! তবে অনেকেই আমাকে কজনের শেয়ার কিংবা পত্রিকার হেডিং কিংবা ইউটিউবে এই স্ট্যাটাস নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন (তাদের ধন্যবাদ জানাই), তা দেখেই বলছি, কয়েক ধরনের ব্যাখ্যা দাঁড়িয়েছে, যার সাথে আমার লেখার উদ্দেশ্য কয়েক ক্ষেত্রে মিলেছে, কয়েক ক্ষেত্রে মিলেনি।
সুত্রঃ আমাদের সময় ডট কম।













