গুলশানে স্পা সেন্টার থেকে আটক ১৬ নারী, ৩ পুরুষ

0
5

রাজধানীর গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারের অভিযানে তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারী ও তিন জন পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ওই টাওয়ারের স্পা সেন্টারে অভিযান শুরু করে পুলিশ।

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, অভিযানে ১৯, ২০ ও ২১ তলার তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারী এবং তিন জন পুরুষকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ ব্যবসার অভিযোগে এখানে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

আগেক্যাসিনোর অধিকাংশ স্টাফ বান্দরবানের, বয়স ১৯ থেকে ২৩
পরেসালমানের সঙ্গে ‘বিয়ের ছবি’ প্রকাশ করলেন জেসিয়া(ভিডিও)