
কক্সবাজার খবর ডেস্কঃ
নগরীর বন্দর এলাকার কুড়ি পুকুর পাড়ের একটি ঘর থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রীর নাম রেবেকা সুলতানা কলি (১৩)।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রেবেকা সুলতানা কলি (১৩) কুড়ি পুকুর পাড়ের সখিনা খাতুনের মেয়ে। রবেকা সুলতানা কলি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্ত্তী পূর্বকোণকে বলেন, প্রাথমিকভাবে লাশের অবস্থা দেখে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে তার কিভাবে মৃত্যু হয়েছে।











