প্রচ্ছদ বৃহত্তর চট্টগ্রাম জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ জুয়াড়ি

জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ জুয়াড়ি

0
6
অনলাইন ডেস্কঃ
 পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকা থেকে নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম নগরীর লর্ডস ইন হোটেলের ম্যানেজার ও জুয়াড়ি চক্রের সদস্য মো. আবু সুফিয়ান জসিম (৪৫) ওরফে লর্ডস ইন জসিম, নগরীর সদরঘাট এলাকার আবু ছৈয়দ (৪২), পটিয়ার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুর রহিম (৩৮), কুসুমপুরা ইউনিয়নের নুরুল ইসলাম (৪৩), চন্দনাইশ এলাকার রহিম উদ্দিন (৪৯) এবং বাঁশখালী এলাকার রাজা মিয়া (৪৫)। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, সারাদেশে ক্যাসিনো, মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নগরীর লর্ডস ইন হোটেলের ম্যানেজার ও ক্যাসিনো চক্রের সদস্য খ্যাত মো. আবু সুফিয়ান জসিমের বাড়িতে বেশ কিছুদিন যাবত প্রাইভেট কার, মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকার অপরিচিত লোকজন আসতে থাকেন। প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলে গভীর রাতে তারা নিরাপদে ফিরে যায়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, নগরীতে টানা অভিযানের কারণে জুয়াড়িরা গ্রামে ঢুকে পড়েছে। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির এসআই মো. হানিফসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নগদ ৪০ হাজার টাকা ও লর্ডস ইন জসিমসহ ৬ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আগেবাঁশখালীর এমপি সেজে পররাষ্ট্রমন্ত্রী থেকে টাকা আদায়!
পরেযুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সীমান্তে সতর্কতা