প্রয়াত সত্যপ্রিয় মহাথেরো কে শ্রদ্ধা জানালো বিএনপি’র প্রতিনিধি দল

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সরকারের একুশে পদক প্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাত্তন সভাপতি পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো কে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি’র প্রতিনিধি দল। ৯অক্টোবর বুধবার দুপুরে রামু সীমা মহা বিহার প্রাঙ্গণে প্রয়াত ভান্তের পেটিকা বর্ধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরো মহোদয়ের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

এসময় প্রতিনিধি দলের প্রধান জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহোদয় ছিলেন অত্যান্ত গুণীজন ও ধর্মীয় গুরু। দেশে বর্তমান গুণীজনের শুদ্ধ শিক্ষা ও দীক্ষার বিস্তার ঘটিয়ে সমাজ এবং রাষ্ট্র যন্ত্রকে সঠিক পথ দেখানো অত্যান্ত প্রয়োজন। এমুহুর্তে তার মৃত্যু আমাদের সমাজে অফুরনীয় ক্ষতি হয়েছে বলে মনে করি।

তিনি শুধু বৌদ্ধ ধর্মের নয়, ধর্মীয় গুরু হিসেবে মানব জাতির জন্য শুদ্ধ শিক্ষা, দীক্ষার বিস্তার ঘটিয়ে সকল সম্প্রদায়ের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে জাতি এক মহান ব্যাক্তিত্বকে হারিয়েছে যার শুন্য স্থান পুরণ করতে আমাদের অনেক সময় অতিবাহিত করতে হবে। আমারা অতীতেও রামুর বৌদ্ধ পল্লীতে হামলার সময় কেন্দ্রীয়ভাবে প্রতিনিধি দল পাঠিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থেকে তাদের সহ-মর্মিতা প্রদান করেছি। ভবিষ্যতেও প্রতিটা মুহুর্তে আমরা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করছি। এসময় প্রতিনিধি দল বৌদ্ধ ধর্মীয় গুরু ও ধর্মীয় প্রতিনিধিদের সাথে কৌশল বিনিময় করেন। প্রতিনিধি দলের সাথে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি নেতা ড. সুকুমল বড়ুয়া, রামু-কক্সবাজার,৩ আসনের সাবেক সংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আগেড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরেবুদ্ধের বাণী দিয়ে মানুষের চিত্তকে শুদ্ধ করেছেন সত্যপ্রিয় মহাথেরঃমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি