আবরার ফাহাদ হত্যা: ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেপ্তার

0
2

কক্সবাজান খবর ডেস্কঃ

বাংলাদেশ প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বহুল আলোচিত আসামি ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। অমিত বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক।

 

 

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সবুজবাগ থেকে বেলা ১১টায় তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

 

 

 

 

ফাহাদকে যে কক্ষে খুন করা হয় সেই ২০১১ কক্ষের বাসিন্দা অমিত। হত্যাকাণ্ডের আগে ১৭তম ব্যাচের (ফাহাদের সহপাঠী) এক শিক্ষার্থীকে অমিত সাহা মেসেঞ্জারে জিজ্ঞেস করেন, আবরার ফাহাদ কি হলে আছে? এ ধরনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭তম ব্যাচের ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করতে না চাওয়ায় তারই এক সিনিয়র এ বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন।

আগেচকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত, আহত ২
পরেচট্টগ্রামে যৌনকর্মীকে ভাড়া এনে টাকা নিয়ে গণ্ডগোল, অতঃপর হত্যা