শাহ আমানতে উদ্ধার হলো ৭ কোটি টাকার স্বর্ণ

0
7

কক্সবাজার খবর ডেস্কঃ

নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কোটিরও বেশী টাকা দামের সাড়ে পনের কেজি স্বর্ণের একটি চালান ধরা পড়েছে।

ফটিকছড়ির শান্তিরহাটের জয়নাল হক নামের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর চট্টগ্রাম মেট্রো শাখার বিমানবন্দর টিম শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সহায়তায় ১৩০ পিস স্বর্ণের বার, ১টি ল্যাপটপ এবং ১২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

 

 

 

 

ওই যাত্রী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৮:৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন।

জিজ্ঞাসাবাদের পর জয়নুল হককে পতেঙ্গা থানায় সোপর্দ করা হবে বলেও শুল্ক গোয়েন্দা সূত্র জানায়।

আগেটেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহতঃ অস্ত্র ও মাদক উদ্ধার
পরেসৌদিতে বাসে আগুনে পুড়ে নিহতদের মধ্যে বাংলাদেশি দুই ভাই