
বিবিসির এক খবরে জানা গেছে ট্রাম্পের পাঠানো চিঠিটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। গত ৯ অক্টোবর সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার পর ট্রাম্প এ চিঠি লেখেন।
চিঠিতে ট্রাম্প লিখেন, কঠিন হবেন না, বোকামি করবেন না। তুরস্কে বিবিসির সূত্র অনুযায়ী ঐ চিঠিকে পুরোপুরিভাবে খারিজ করে এরদোগান।
এই চিঠি যে দিনটিতে তুরস্কের হাতে পৌঁছায় সেই দিনেই তুর্কী সামরিক বাহিনী সীমান্ত অতিক্রম করে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে।
উল্লেখ্য উত্তর সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। প্রথম সমালোচনা শুরু হয় তার নিজের দল থেকেই। অনেকেই বলছেন, এই প্রত্যাহারের মধ্য দিয়ে তুরস্কের সেনা অভিযানের প্রতি একটা ‘সবুজ সঙ্কেত’ দেয়া হয়েছে।
সংসদের নিম্ন কক্ষ হাউজ অফ রেপ্রেজেনটেটিভে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির ১২৯ সদস্য বুধবার মি. ট্রাম্পের নিন্দা করে যে ভোটের আয়োজন করেন – তাতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি সদস্যরাও যোগ দেন।













