
কক্সবাজার খবর ডেস্কঃ
বিক্ষুদ্ধদের হামলা থেকে মন্দির রক্ষায় হাতেহাত রেখে পাহারা দিয়েছেন হাটহাজারীর মাদ্রাসা শিক্ষার্থীরা।
ভোলার বোরহানউদ্দিনের পুলিশের গুলিতে চার মুসল্লি নিহত ও বহু আহত হবার জেরে রোববার বিকেলে বিক্ষোভ শুরু হলে মন্দিরে পাহারা বসানো হয়।
মন্দিরের নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাধারণ তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হাটহাজারীতে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
এ সময় পার্শ্ববর্তী সীতাকালী মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা তাদের রুখে দেয় এবং মন্দিরে হামলা তথা যাতে ইট-পাটকেল নিক্ষেপ করতে না পারে এ জন্য তারা বেশ জোড়ালো ভূমিকা পালন করে।











